ধান ক্ষেতে হাত-পা বাঁধা লাশ
জয়পুরহাটের আক্কেলপুরে হাত-পা বাঁধা ও মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরনে থাকা গেঞ্জির পকেট থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি উপজেলার তিলকপুর ইউনিয়নের কৃষ্ণকোলা গ্রামের মৃত কোরেশ আকন্দের ছেলে আশরাফুল ইসলাম লালো (৪৭)। এ ঘটনায় নিহতের স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে গত মঙ্গলবার রাতে থানায় হত্যা মামলা করেছেন। মামলার বিষয়টি বুধবার দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার ওই মাঠের একটি বোরো ধানক্ষেত কাটা হয়। মঙ্গলবার দুপুরে কয়েকজন কৃষক ওই জমির পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান।...