সিলভার সাদিয়া
সময়ের সঙ্গে নিজেকে ভেঙে নতুনভাবে গড়ে তুলছেন। অভিনয়, ব্যক্তিত্ব আর নান্দনিক উপস্থিতির মাধ্যমে ইতোমধ্যে দর্শকের হৃদয়ে আলাদা জায়গা তৈরি করেছেন ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। নাটক ও ওটিটিতে অভিনয় দিয়ে আলো ছড়িয়েছেন তিনি। এবার একেবারে ভিন্ন ধারার অভিজ্ঞতা নিয়ে তিনি হাজির হয়েছেন বাংলাদেশের প্রথম মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’তে। মাত্র তিন মিনিট দৈর্ঘ্যের ১৫ পর্বের এই সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। এটি আজ সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। এতে তাঁকে দেখা যাবে মাদ্রাসাপড়ুয়া একজন কিশোরীর চরিত্রে। ছোট পরিসরে গল্প বলার এই নতুন উদ্যোগ নিয়ে দারুণ আশাবাদী অভিনেত্র...