শাহ্জালাল ইসলামী ব্যাংকের স্পন্সরে টেনিস টুর্নামেন্ট
বাংলাদেশ টেনিস ফেডারেশনের উদ্যোগে আগামী ১৪ মে থেকে ২০ মে ২০২৬ পর্যন্ত রাজধানীর রমনায় অবস্থিত জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শাহ্জালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬।’ টুর্নামেন্ট উপলক্ষে বুধবার জাতীয় টেনিস কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন), টুর্নামেন্ট ডিরেক্টর শফিকুল ইসলাম সোহেল, টুর্নামেন্ট রেফারি জেইন ওমর, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে. এম. হারুনুর রশীদ এবং জনসংযোগ বিভাগের এক্সিকিউটিভ অফিসার নজরুল ইসলাম।...