পিসি হ্যাং হয় যেসব কারণে
অনেকের কাছে হঠাৎ মনে হতে পারে, কম্পিউটারের প্রসেসরের মান বা কাজের তুলনায় গতি কমে গেছে। কম্পিউটার বা ল্যাপটপে র‌্যামের তুলনায় বেশি পরিমাণ কাজ করলে বুঝতে হবে এটি হলো ইন্টারনাল হ্যাং। কম্পিউটার র‌্যামের পরিমাণ কম, কিন্তু অনেক বড় আদলের কয়েকটি প্রোগ্রাম সচলে রেখেছেন। তাহলে তো হ্যাং হবেই। কম্পিউটার হার্ডডিস্কের কানেকশন ও প্রসেসরের সংযোগ ঠিকঠাকমতো না হলে বারবার হ্যাং করার সমস্যা তৈরি হবে। কারণ খুঁজে না পেলে যদি বারবার হ্যাং হয়, তাহলে কুলিং ফ্যানটা ঠিকমতো ঘুরছে কিনা, তা সবার আগে যাচাই করে নেবেন। হার্ডডিস্কে ব্যাড সেক্টর পড়ে থাকলে বা অন্য কোনো হার্ডওয়্যারে ত্রুটি থাকলে সমস্যা হতে পারে।...