ভেসে উঠছে ক্ষত, এখনও অনেক পরিবার কাদাপানিতে
চট্টগ্রামে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে ক্ষয়ক্ষতি ভেসে উঠছে। সাতকানিয়ায় সড়ক, কালভার্ট, কৃষিজমি, মাছের ঘের ও পুকুর, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাজারো বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার এখনও কাদা-পানিতে বসবাস করছে। সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৩৭ কিলোমিটারের বিভিন্ন স্থানে অসংখ্য ছোট-বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। সাতকানিয়ার প্রশাসন, স্থানীয় সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মৎস্য বিভাগের প্রাথমিক তথ্য অনুযায়ী, উপজেলার বিভিন্ন ইউনিয়নে হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, নলুয়া, আমিলাইষ, পশ্চিম ঢেমশা, চরতি, বাজালিয়া,...