পণ্য কিনে টাকা না দেওয়ায় বিএনপি নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা
বাঘায় জিরা বিক্রির অর্ধকোটি টাকার লেনদেনকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিক্রি করা জিরার টাকা না পাওয়ার অভিযোগে চারজনের বিরুদ্ধে আত্মসাতের মামলা করেছেন এক ব্যবসায়ী। মঙ্গলবার রাতে বাঘা থানায় মামলাটি করা হয়। মামলার বাদী পাবনার সুজানগর উপজেলার চর চিনাখড়া গ্রামের ব্যবসায়ী ফেরদৌস সরদার। অভিযুক্তরা হলেন—আড়ানী পৌরসভার জোতরঘু গ্রামের বাসিন্দা ও আড়ানী পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আহমেদ তুফান, তাঁর ভাই জাহাঙ্গীর হোসেন, ভাগ্নে সুইট ও শান্ত। ফেরদৌস সরদার জানান, আড়ানী পৌরসভার পালপাড়া এলাকার সুইট যোগাযোগ করে জিরা কেনার আগ্রহ প্রকাশ করেন। পরে গত ৬ মে সকালে ৩০ কেজি ওজনের ৩০০ বস...