ইসলামী বন্ডের নিলামে ১২ গুণ আবেদন
গ্রামীণ রাস্তায় গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের জন্য ইসলামী বন্ড সুকুকের বিপরীতে পাঁচ হাজার ৯০০ টাকা নিয়েছে সরকার। শরিয়াহভিত্তিক এ বন্ড কেনার জন্য পূর্বনির্ধারিত নিলামে মোট ৭২ হাজার ৫৯৮ কোটি টাকার আবেদন জমা পড়ে। চাহিদার তুলনায় যা ১২ দশমিক ৩০ গুণ। মূলত কয়েকটি ইসলামী ব্যাংকের দুরবস্থাসহ বিভিন্ন কারণে শরিয়াহভিত্তিক এই বন্ড অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বলে জানান সংশ্লিষ্টরা। সংশ্লিষ্টরা জানান, একটি দেশের সবচেয়ে নিরাপদ বিনিয়োগ উপাদান হিসেবে বিবেচিত হয় বন্ড। শরিয়াহভিত্তিক বন্ড ‘সুকুক’ নামে পরিচিত। সুকুক একটি আরবি শব্দ। যার অর্থ সিলমোহর লাগিয়ে কাউকে মালিকানা দেওয়ার আইনি দলিল। নির্দ...