জ্বরের ৯৮% রোগীর ছিল চিকুনগুনিয়া
ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশে গত বছর ব্যাপক মাত্রায় জ্বরের প্রকোপ দেখা দিয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য মাত্রায় চিকুনগুনিয়া শনাক্ত হয়েছিল। কিন্তু অনেক ক্ষেত্রে তা ধরা পড়েনি। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, গত বছর জ্বরে আক্রান্ত ৯৮ শতাংশ রোগী পরবর্তী সময়ে মশাবাহিত গুরুতর রোগ চিকুনগুনিয়ায় সংক্রমিত হয়েছেন। ঢাকা ও চট্টগ্রামের পাঁচটি হাসপাতালের ৪৪২ জন রোগীর ওপর গবেষণা চালিয়ে এমন তথ্য পেয়েছেন একদল চিকিৎসক-গবেষক। তারা জানান, গবেষণা ছিল বহুমাত্রিক ক্রস-সেকশনাল। গত বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত সময়ে এটি পরিচালিত হয়। গবেষণায় দেখা যায়, চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীর ৬০ শতাংশ নারী ও ৪০ শতাংশ পুরুষ। অনে...