ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২ হাজার ৯০০ কোটি ডলার
ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয় এখন প্রায় ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটি ও স্থাপনা মেরামতের সম্ভাব্য খরচ বাদ দিয়েই এ খরচ ধরা হয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কম্পট্রোলার জে হার্স্ট এ তথ্য জানান। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, দুই সপ্তাহ আগে পেন্টাগনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কংগ্রেসকে ব্যয়ের যে পরিসংখ্যান দিয়েছিলেন, এটা তার চেয়ে অন্তত ৪০০ কোটি ডলার বেশি। মার্কিন এক যুদ্ধ বাজেট বিশেষজ্ঞ বলছেন, এ সংঘাতের ফলে শেষ পর্যন্ত মার্কিন করদাতাদের পকেট থেকে অন্তত এক লাখ কোটি ডলার খসতে যাচ্ছে। পেন্টাগনের কম্পট্রোলার জ...