‘কোনদিন দেখিনি আতা ভাই দেরি করে রিহার্সালে এসেছেন’
নাট্যজন আতাউর রহমান ও অভিনেতা তারিক আনাম খান ছিলেন দীর্ঘদিনের সহকর্মী। একসঙ্গে অনেক কাজ করেছেন। তারিক আনাম খানের কাছে ছিলেন পছন্দের মানুষ, পছন্দের সহকর্মী। একসময় জমত আড্ডা। সদ্য প্রয়াত অভিনেতা আতাউর রহমানের স্মৃতিচারণ করেছেন তারিক আনাম খান। ফেসবুকে তিনি বলেন, ‘আজ যাই কাল যাই করে যাওয়াটা আর হলো না। শেষ দেখা, শেষ কথাও আর হলো না। এমন অফুরান জীবনিশক্তির মানুষ চলে যাবেন, এখনো বিশ্বাস হয় না। আতাউর রহমানের নির্দেশনা ও অভিনয়ে মঞ্চস্থ অধিকাংশ নাটক দেখার সৌভাগ্য হয়েছিল তার। একইসঙ্গে নিজের নির্দেশিত ও অভিনীত নাটকগুলোও আতাউর রহমান দেখেছেন, সমালোচনা করেছেন এবং প্রশংসা করে পত্রিকায় লিখেছেন। ‘তু...