পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির
পর্তুগালের আলগার্ভ অঞ্চলে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষে রাম প্রসাদ সরকার (৩৬) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চার বাংলাদেশি। স্থানীয় সময় মঙ্গলবার আলগার্ভের মেক্সিলহেইরা গ্রান্দে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাম প্রসাদ সরকারের বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায়। তিনি জীবিকার সন্ধানে মাত্র ১০–১৫ দিন আগে পর্তুগালে পাড়ি জমান বলে পারিবারিক সূত্রে জানা গেছে। জানা যায়, দুর্ঘটনার সময় প্রাইভেটকারটিতে পাঁচজন বাংলাদেশি নাগরিক ছিলেন। রেলক্রসিং অতিক্রম করার সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী ট্রেন গাড়িটিকে সজোরে ধাক্কা দ...