‘৮ খানি ক্ষেত করছি, সব পানির তলে’
কিশোরগঞ্জের মিঠামইন ও অষ্টগ্রামের বিভিন্ন হাওরে এখনো প্রায় ১৫০ হেক্টর জমির বোরো ধান পানির নিচে তলিয়ে আছে। কৃষি বিভাগের দাবি, এই দুই উপজেলায় ৯৫ থেকে ৯৬ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। তবে ভুক্তভোগী কৃষকরা বলছেন, পঁচাসহ সর্বোচ্চ ৮০ ভাগ ধান কাটা সম্ভব হয়েছে। মিঠামইনের চমোকপুরের কৃষক ইসলাম উদ্দিন (সাবেক মেম্বার) জোয়াইরা হাওরে ৮ একর জমি চাষ করেছেন। তার জমি এখনো পানির নিচে। শ্রমিকের অভাবে কাটতে পারেননি। শুক্রবার সকালে চমোকপুরের হাওরের রাস্তায় দেখা হয় তার সঙ্গে। তিনি বলেন, ‘৮ খানি ক্ষেত করছি, সব ক্ষেত ওই পানির তলে। ক্ষেতের ধারে গাড়ি যায় না, ক্ষেত কাটবার দাওয়ালও পাই ন...