ঘরে বসেই ডাবল চিন কমাবেন যেভাবে
অনেকেই ডাবল চিন নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। কীভাবে কমাবেন, তার উপায় খুঁজে পান না। আবার ডায়েট বা ব্যায়াম করে পুরো শরীরের মেদ কমানো গেলেও, কারো কারো মুখের মেদ কমে না। দূর হয় না ডাবল চিনের সমস্যাও। মুখের মেদ কমাতে জীবনযাত্রার পরিবর্তন করতে হবে এমনটাই বলা হয়েছে নিউজ১৮-এর একটি প্রতিবেদনে। ভারতের চিকিৎসক ও ইনফ্লুয়েন্সার অনুষ্কা ব্যাস সম্প্রতি মুখের মেদ কমিয়েছেন। দৈনন্দিন জীবনে ছোট ছোট পরিবর্তন এনে তিনি ডাবল চিন কমিয়ে, আগের চেয়ে আরও স্লিম হয়েছেন। তিনি ইনস্টাগ্রামে মুখের মেদ কমানোর জন্য কিছু টিপস শেয়ার করেছেন এবং তিনি যে ডায়েট এবং ব্যায়াম অনুসরণ করেছেন সে সম্পর্কে বলেছেন। ...