অভিনয় থেকে দূরে থাকার কারণ জানালেন রিচা
গ্ল্যামার নয়, অনিন্দ্য অভিনয় দিয়ে দর্শক মনোযোগ কাড়তে চেয়েছেন রিচা চাড্ডা। তাই এই বলিউড তারকা সব সময় সেই কাজকে প্রাধান্য দিয়েছেন, যার গল্পে আছে গভীরতা আর চরিত্রে আছে ভিন্নতা। আর সেসব চরিত্র দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে নিরলস পরিশ্রম করে গেছেন। তাই সিনে দর্শকের কাছে রিচা চাড্ডা কোনো তারকা নন বরং নন্দিত ও গুণী অভিনেত্রী হিসেবে খ্যাত। যে কারণে অনেক দিন এই অভিনেত্রীকে পর্দায় দেখতে না পাওয়া নিয়ে আক্ষেপও প্রকাশ করতে দেখা গেছে অনুরগীদের। কিন্তু তারা জানে না, ঠিক কী কারণে অভিনয় থেকে দূরে সরে আছেন নন্দিত এই অভিনেত্রী। এবার সে বিষয়ে রিচা নিজেই খোলাখুলি কথা বলেছেন। মনে করেছেন, অভিনয় থেকে দূরে থাক...