অপ্রতিম হত্যা: অজ্ঞাত নম্বর থেকে গালিগালাজ ও হুমকির অভিযোগ পরিবারের
ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার শোক কাটিয়ে ওঠার আগেই অজ্ঞাত নম্বরের ফোনে গালিগালাজ ও হুমকির মুখে পড়েছেন বলে অভিযোগ তুলেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের পরিবার। অপ্রতিম হত্যাকাণ্ডের কয়েক দিন পর এমন ফোন পাওয়ার ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন তারা। পরিবারসূত্রে জানা যায়, গত সোমবার রাতে একটি নম্বর থেকে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়াকে কল দেওয়া হয়। কল রিসিভ করার পর অজ্ঞাত ব্যক্তি তার পরিচয় জানতে চান। পরিচয় দেওয়ার পর অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন তিনি। কল কেটে দিলে বারবার কল দিতে থাকেন। পরে তিনি নম্বরটি ব্লক করে দেন...