শহীদ মিনারে আখতার হুসেনকে শেষ শ্রদ্ধা, সিরাজগঞ্জে দাফন
শিশুসাহিত্যিক ও ছড়াকার আখতার হুসেনকে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। সকাল ১০টার দিকে তার মরদেহ সেখানে নেওয়া হলে সহকর্মী, সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা তাকে শেষবারের মতো ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে ছাত্র ইউনিয়নের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আখতার হুসেনকে স্মরণ করা হয়। শেষে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে দেওয়া হয় গার্ড অব অনার। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর বেলা সাড়ে ১১টার দিকে আখতার হুসেনের মরদেহ সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। খেলাঘর নারায়ণগঞ্জ জেলা শাখা, বাংলা...