গোল্ড মেডেল জিতলেন জুড়ীর ইয়াফির
মালয়েশিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ উদ্ভাবনী প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন’ (ডব্লিউআইসিই)-এ অংশ নিয়ে গোল্ড মেডেল অর্জন করেছে বাংলাদেশের তরুণ উদ্ভাবক ওয়াসিক জাহেদ ইয়াফি ও তার দল ‘এসওয়াইটি ইনোভেটরস’। তাদের উদ্ভাবনী প্রকল্পের নাম ‘এআই মিলিটারি রোভার’। ইন্দোনেশিয়ান ইয়ং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন (আইওয়াইএসএ) ও মালয়েশিয়ার সেগি ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে ২০ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ার পেটালিং জায়ার সেগি ইউনিভার্সিটিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ইয়াফি মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নে...