গৃহকর্মীকে নির্যাতনের প্রমাণ পেয়েও নির্যাতনকারীকে ছেড়ে দিল পুলিশ
গত মঙ্গলবার দুপুরে ৯৯৯-এ ফোন পেয়ে তানিয়া বেগম নামের ওই গৃহকর্মীকে বনানীর ২৩ নম্বর সড়কের একটি বাড়ির সাততলার ফ্ল্যাট থেকে উদ্ধার করে থানা-পুলিশ। গৃহকর্ত্রী সামিনা আলমকে আটক করে নেওয়া হয় বনানী থানায়। নির্যাতনের শিকার মেয়েটিকে যখন পুলিশ উদ্ধার করে, তখনো তাঁর মুখে স্কচটেপ লাগানো ছিল, দুই হাত সুপার গ্লু দিয়ে জোড়া লাগানো ছিল।