চীন কেমন আন্তর্জাতিক পরিবেশ গড়ে তুলতে চাচ্ছে
চীনের উত্থান বুঝতে হলে শুধু এই প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়– দেশটি বিদ্যমান আন্তর্জাতিক ব্যবস্থাকে ‘প্রতিস্থাপিত’ করতে চায় কিনা। কারণ তা চীনের পরিবর্তনশীল বিশ্বভূমিকাকে অত্যন্ত সংকীর্ণভাবে ব্যাখ্যা করে। আসল ও গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, চীন ঠিক কেমন আন্তর্জাতিক পরিবেশ তৈরি করতে চাচ্ছে। আর তা অর্জনে প্রতিষ্ঠান, চিন্তাভাবনা, যোগাযোগ, প্রযুক্তি, অর্থায়ন ও নিরাপত্তা– এসব বিষয়কে একসঙ্গে কীভাবে ব্যবহার করছে। চীনের কৌশল কোনো একক মতবাদ বা নীতির মধ্যে সীমাবদ্ধ বলে মনে হয় না। বরং এটি একটি বহুমাত্রিক কৌশলগত কাঠামো হিসেবে বিকশিত হচ্ছে। এর আদর্শিক মূলে রয়েছে ‘মানবজাতির...