টেকসই জ্বালানি রূপান্তরে সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় জলবায়ু ন্যায়বিচার এবং টেকসই জ্বালানি রূপান্তর নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের ‘হাই-লেভেল মিটিং অন ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্যা জাস্ট ট্রানজিশন’ শীর্ষক বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। মহাসচিব আন্তোনিও গুতেরেসের আহ্বানে জাতিসংঘ সদর দপ্তরের ট্রাস্টিশিপ কাউন্সিলে এ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে অবস্থান ও অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের পরিবর্...