মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালত, দালালের তিন মাসের কারাদণ্ড
সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে দুই দালালকে আটক করা হয়। তাঁদের একজনকে তিন মাসের কারাদণ্ড এবং অন্যজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিআরটিএ কার্যালয় এলাকায় এ অভিযান পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান। আদালত-৩-এর অধীনে পরিচালিত অভিযানে দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. মাসুদ। অপর ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্...