শিশু ফাতেমার মৃত্যুর পর পরিবার ফিরে পেল মা ফজিলা
প্রায় সাড়ে তিন বছর আগের কথা। এক ঝড়ের দিনে ছোট মেয়ে ফাতেমাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান মানসিক ভারসাম্যহীন ফজিলা খাতুন। ময়মনসিংহ সদরের চর হরিচাঁদ গ্রাম থেকে নিখোঁজের পর হন্য হয়ে খুঁজেছে পরিবার। তাকে ফিরে পাওয়ার আশা একসময় ছেড়েও দিয়েছিল স্বজনরা। তবে বাগেরহাটে কুমিরের হামলায় ফাতেমার মৃত্যুর খবরই শেষ পর্যন্ত পরিবারের সঙ্গে ফজিলার পুনর্মিলনের কারণ হয়ে দাঁড়ায়। ফজিলার পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। প্রায় সাড়ে তিন বছর আগে ঝড়-বৃষ্টির একদিন ছোট মেয়ে ফাতেমাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর তাদের খুঁজে পাওয়া যায়নি। এদিকে গত এক বছরেরও বেশি সময় ধরে ফজিলা খাতুন...