বিডিআর বিদ্রোহ-জাতিসংঘ শান্তি রক্ষা মিশনসহ বিভিন্ন দুর্ঘটনায় আহত ও শহীদ পরিবারের মধ্যে ফ্ল্যাট বরাদ্দ
বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তি রক্ষা মিশন এবং বিভিন্ন সময়ে দুর্ঘটনায় গুরুতর আহত ও শহীদ হওয়া পরিবারের মধ্যে মিরপুর ডিওএইচএসে নির্মিত ‘অপরাজিতা’ বহুতল ভবনে ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বরাদ্দপত্র হস্তান্তর অনুষ্ঠান হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন ফ্ল্যাটের বরাদ্দপত্র শহীদ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তি রক্ষা মিশনসহ বিভিন্ন আভিযা...