স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় শাহরুখ খান। এবার অভিনেতার পোশাক কিংবা পরিবারের সদস্যদের উপস্থিতির চেয়ে বেশি নজর কেড়েছে ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে তার একটি মুহূর্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পূজার ওড়না দিয়ে মুখ মুছছেন শাহরুখ। মুহূর্তটি দেখে তাদের দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে ভালোবাসা জানিয়েছেন ভক্তরা। গতকাল স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা খান ও ম্যানেজার পূজা দাদলানিকে সঙ্গে নিয়ে লালবাগচা রাজার দর্শনে যান শাহরুখ। এদিন তার পরনে ছিল নীল কুর্তা। সুহানাকে দেখা যায় সবুজ ঐতিহ্যবাহী পোশাকে। আর গৌরী পরেছিলেন হলুদ রঙের পোশাক। তবে সামাজিক...