ক্রিকেট লিগের ছয় ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাণিজ্যিক টুর্নামেন্ট ও লিগ চালাতে ছয়টি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বলে জানা গেছে। ব্লুস্টার, একমি, সেভেন রিং সিমেন্ট, সিটিজেন ব্যাংক, ফরচুন ও ওয়ালটন গ্রুপকে নিয়ে হতে পারে নতুন টুর্নামেন্ট। বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) নাম বাতিল করে ছয়টি দল নিয়ে প্যাকেজ ক্রিকেট লিগ করার উদ্যোগ নিয়েছে বোর্ড। বিসিবি ও আইসিসির সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল ফ্র্যাঞ্চাইজি প্রথম শ্রেণির ক্রিকেট লিগ চালু করেছিলেন ২০১২ সালে। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল, প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল আর ওয়ালটন মধ্যাঞ্চল আর বিসিবি উত্তরাঞ্চল নামে খেলা হয়েছে লিগে। কয়েক বছর আগে ফ্র্যাঞ্চাইজিরা নিজেদের প...