ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ‘বিতর্কিত’ বক্তব্য প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে নিজের ‘বিতর্কিত’ বক্তব্য প্রত্যাহার করে নিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শুক্রবার ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বক্তব্যের ভুল উপস্থাপন প্রসঙ্গে’ শিরোনামে এক ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি। এর আগে, ‘SameerScane’ নামে একজন কনটেন্ট ক্রিয়েটরের পডকাস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ববি হাজ্জাজের বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি কোচিং সেন্টারের সঙ্গে তুলনা করেন। এ ছাড়া, গবেষণায় দেশের দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে এগি...