সেরা সিনেমা ‘লা বোলা নেগ্রা’, ইতিহাস গড়ল ‘অ্যাং’
১১ দিনের চলচ্চিত্রযাত্রার পর পর্দা নামল কানাডার মর্যাদাপূর্ণ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (টিআইএফএফ) ৫১তম আসরের। শেষ দিনে উৎসবজুড়ে দর্শক ও জুরিদের পছন্দে উঠে এসেছে একের পর এক চলচ্চিত্র। এ বছরের সর্বোচ্চ দর্শকভোটের স্বীকৃতি পিপলস চয়েস অ্যাওয়ার্ড পেয়েছে জাভিয়ের কালভো ও জাভিয়ের আমব্রোসি পরিচালিত স্প্যানিশ চলচ্চিত্র ‘লা বোলা নেগ্রা’। আর আন্তর্জাতিক বিভাগে পিপলস চয়েস অ্যাওয়ার্ড গেছে সাইমন স্টোনের ‘এলসিনোর’-এর ঝুলিতে। টিআইএফএফ লাইটবক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবারের পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়। সব মিলিয়ে এবারের উৎসবে ১২টি পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে ছিল পিপলস...