রোনালদো না খেললেই পর্তুগাল ভালো খেলে: টেলর টুয়েলম্যান
সাবেক মার্কিন ফুটবলার ও বিশ্লেষক টেলর টুয়েলম্যান বলেছেন, ক্রিস্টিয়ানো রোনালদো না খেললেই সবচেয়ে ভালো খেলতে পারে পর্তুগাল। বিশ্বকাপের আগে ফুটবলবিশ্বে আলোচনার বড় অংশজুড়ে আছেন দুই তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। অনেকের ধারণা, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপই হতে পারে তাদের শেষ বিশ্বকাপ। এমন সময়ে পর্তুগাল দল নিয়ে নিজের বিশ্লেষণে টুয়েলম্যান বলেন, বর্তমান দলটি রোনালদোর ক্যারিয়ারের সেরা পর্তুগাল দল। সাবেক এই মার্কিন স্ট্রাইকার বলেন, ‘আমি একটা সাহসী কথা বলছি- বিশ্বকাপে রোনালদোকে ঘিরে এটাই পর্তুগালের সেরা দল।’ তার ভাষ্য, ‘আমার মনে হয়, রোনাল...