বর্তমান সরকার ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে: মঈন খান
পূর্ববর্তী সময়ে কঠিন থাকলেও বর্তমানে দেশের মানুষ স্বাধীনভাবে ধর্ম-কর্ম পালন করতে পারছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি আরও বলেন, বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে। বৃহস্পতিবার সকালে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার জামাতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, ইসলাম ধর্মের মূলকথা হলো শান্তি। আমদের দেশ ছোট হলেও আমাদের জনসংখ্যা বৃহৎ। এখানে বিভিন্ন ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের বসবাস। বর্তমান সরকার বিশ্বাস করে এদেশের সকল মানুষ সমান, যে নিশ্চয়তা পৃথিবী...