সরকারি বাসায় দ্বিতীয় স্ত্রীর লাশ, হেফাজতে এমপি নজরুল
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউসংলগ্ন ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়াম খাতুনের (১৯) লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, খবর পেয়ে রোববার সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। রাত ১০টার দিকে কক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। যে কক্ষে মরিয়ামের লাশ পাওয়া গেছে, তার পাশের কক্ষে অবস্থান করছিলেন এমপি নজরুল ইসলাম। এ ঘটনার পর রাতেই নজরুল ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। রাতে শেরেবাংলা নগর থানায় রেখে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নজরুল ইসলাম জামায়াতে...