যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৮২ লাখ টাকা
ঈদযাত্রার বাড়তি চাপের মধ্যেই গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫৬ হাজার ২৩৯টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে প্রায় ৩ কোটি ৮২ লাখ টাকা। তবে যানবাহনের অতিরিক্ত চাপ সামাল দিতে গিয়ে দ্বিতীয় দিনের মতো ঢাকামুখী যান চলাচল নিয়ন্ত্রণ করায় সেতুর পশ্চিম পাড়ে দীর্ঘ যানজট ও দুর্ভোগে পড়েন ঘরমুখো যাত্রীরা। বুধবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু রক্ষণাবেক্ষণ ও পরিচালন শাখার নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজউদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, উত্তরাঞ্চলগামী যানবাহনের চাপ সামাল দিতেই স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঢাকামুখী লেনে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। সেতু কর্তৃপক্ষ জানায়, যানবাহনের চাপ বেড়ে...