মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি
নিজেদের আকাশসীমায় ওড়া যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মঙ্গলবার তারা জানিয়েছে, একটি এমকিউ-৯ ড্রোন শনাক্তের পর গুলি করে ভূপাতিত করা হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এমন সময়ে উত্তেজনা বাড়ছে যখন, ওয়াশিংটনের মিত্র সৌদি আরবে কয়েক লাখ মুসল্লি পবিত্র হজ পালনের জন্য সমবেত হয়েছেন। দুই দেশের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতিও অনিশ্চয়তার মুখে পড়েছে। আইআরজিসির দাবি, তাদের আকাশসীমায় প্রবেশ করা একটি মার্কিন যুদ্ধবিমান লক্ষ্য করেও গুলি চালানো হয়েছে। গার্ড বাহিনীর ওয়েবসাইট সেপাহ নিউজের বিবৃতি অনুযায়ী, মার্কিন সামরিক বিমান পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের আকা...