মাছ কিনতে মোটরসাইকেল যাচ্ছিলেন বাজারে, পিকআপের সঙ্গে সংঘর্ষে নিহত দুই ভাই
সাতক্ষীরার তালা উপজেলায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাসিম ফকির (৩২) ও মেহেদী (২৫)। তারা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের হাফিজুর ফকিরের ছেলে। প্রত্যক্ষদশীরা জানায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে মাছ কিনতে চুকনগরের উদ্দেশে মোটরসাইকেলে রওনা হন নাসিম ও মেহেদী। পথে তেঁতুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন নাসিম। গুরুতর আহত হন ভাই মেহেদী । পরে মেহেদীকে উদ্...