শিক্ষিকার ভাইরাল ভিডিও নিয়ে তদন্ত কমিটি হচ্ছে না: জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রাণী পালের ফেসবুকে পোস্ট করা রিল ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে না বলে জানিয়েছেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ। সোমবার বিকেলে তিনি বলেন, ভিডিওতে অপরাধের কোনো বিষয় নেই। প্রতিমন্ত্রীও বিষয়টি জেনেছেন। সবকিছু বিবেচনায় নিয়ে তদন্ত কমিটি করা হবে না। এর আগে রোববার সিলেট বিভাগের শিক্ষাকর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, তিনি ভিডিওটি দেখেননি। তবে অন্যদের কাছ থেকে জেনেছেন, একজন শিক্ষিকা গান গেয়ে...