দুই সংসারের সন্তানদের সঙ্গে জেমসের ঈদ, ভাইরাল পারিবারিক মুহূর্ত
ব্যান্ডসংগীতের কিংবদন্তি মাহফুজ আনাম জেমস সাধারণত আলোচনায় থাকেন তার গান, মঞ্চ পরিবেশনা কিংবা আলোকচিত্রের জন্য। ব্যক্তিজীবন নিয়ে খুব কমই প্রকাশ্যে আসেন তিনি। তাই একজন বাবা ও স্বামী হিসেবে জেমসকে দেখার আগ্রহ ভক্তদের বরাবরই রয়েছে। সেই আগ্রহ যেন নতুন করে উসকে দিলেন তার প্রাক্তন স্ত্রী রথি কানিজ। ঈদ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পারিবারিক ছবি প্রকাশ করেছেন রথি। ছবিগুলোতে দেখা গেছে, জেমসের দুই সংসারের সন্তানরা একসঙ্গে সময় কাটাচ্ছেন বাবার সঙ্গে। একটি ছবিতে জেমসকে দেখা যায় তার কন্যা জান্নাত ও ছোট ছেলে জিবরানের সঙ্গে। বাবা ও বড় বোনের পাশে হাস্যোজ্জ্বল জিবরানকে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা। ছবিটি...