‘কঠিন সময়ে মনোবল শক্ত রাখার মন্ত্র সাকিব ভাইয়ের কাছ থেকেই শেখা’
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তাইজুল ইসলাম। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে একাই ৬ উইকেট নিয়ে সফরকারীদের ধসিয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি টেস্ট ক্রিকেট ও নিজের ক্যারিয়ারের বিভিন্ন দিক নিয়ে মুখোমুখি হয়েছিলেন ‘সমকাল’-এর। বিশেষ এই সাক্ষাৎকারে তাইজুল খোলামেলা কথা বলেছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান প্রসঙ্গে। মাঠের ভেতরে সাকিবের সঙ্গে তার বোঝাপড়া কেমন ছিল, তা নিয়ে তাইজুল বলেন, ‘সাকিব ভাইয়ের যেটা আছে, আমার সেটা নেই। যার যেটা ভালো, সেটা শেয়ার হতো। এটাই নিয়ম। আমি যেটা ভালো পারি, সেটা অন্যে নাও পারতে পারে। আমি তাঁর কাছে জানতে চেয়েছি এই জ...