ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
ফরিদপুরের নগরকান্দায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত হয়েছেন। রোববার সকাল পৌনে ১১ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, অ্যাম্বুলেন্স যাত্রী মো. জাহাঙ্গীর মোল্লা (৬২), আলমগীর হোসেন মোল্লা (৫৮), খুরশিদা বেগম (৪৫) ও নিহত জাহাঙ্গীরের স্ত্রী মাজেদা আক্তার (৪৮)। তারা সবাই একই পরিবারের সদস্য। ৪ জনের বাড়িই মাদারীপুর জেলার শিবচর উপজেলার বালিয়া মোস্তফাপুর গ্রামে। আর অ্যাম্বুলেন্স ড্রাইভার কাওছার(২৫) সৈদারবালির শাহজাহান মাতুব্বরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ...