নতুন করে সরকারি মালিকানায় মিল স্থাপনের পরিকল্পনা নেই: পাটমন্ত্রী
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নতুন করে সরকারি মালিকানায় আর কোনো মিল স্থাপন বা পরিচালনার পরিকল্পনা নেই। ব্যবসা পরিচালনায় ব্যক্তি খাতকেই অগ্রাধিকার দেওয়া হবে। সরকার নীতি সহায়তা ও প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে কাজ করবে। শনিবার রাজধানীর ফার্মগেটে জুট ডাইভারসিফিকেশন প্রোমোশন সেন্টারে ‘কর্মসংস্থানে টেকসই উত্তরণ: টেক্সটাইল শিক্ষার্থীদের প্রস্তুতি ও পথচলা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, টেক্সটাইল শিল্পকে টেকসই করতে হলে আগে শিল্পখাতকে প্রতিযোগিতাসক্ষম ও আধুনিক করতে হবে। শিল্প যদি সংকটে থাকে, তাহলে শিক্ষার্থীদের ক...