নারীবিদ্বেষী মনস্তত্ত্বের নেপথ্যে
শিশুর মনস্তত্ত্ব গঠনে প্রাথমিকভাবে সবচেয়ে বড় ভূমিকা রাখে তার পরিবার, পরিবারের আশপাশের মানুষজন এবং পরবর্তী সময়ে তার শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক এবং বন্ধু-বান্ধব। শৈশবকালে পাওয়া অভিজ্ঞতাগুলো থেকেই শিশুর দৃষ্টিভঙ্গি, বিশ্বাস, পৃথিবী এবং মানুষ সম্পর্কে তাদের ধারণা তৈরি হয়; যা তাদের ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা যখন বড় হচ্ছে, প্রাপ্তবয়স্ক হচ্ছে তাদের এই বিশ্বাস, দৃষ্টিভঙ্গি দ্বারাই তারা কিন্তু পরিচালিত হয়। তারা নিজেদের আশপাশের মানুষদের মধ্য থেকে রোল মডেল তৈরি করে নেয়। এই রোল মডেল হতে পারে তার বাবা, মা, শিক্ষক, বন্ধু-বান্ধব বা আশপাশের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি। একটি সমাজে যখন প...