গরমে শরীর ঠান্ডা রাখার প্রাকৃতিক উপায়
গ্রীষ্মের তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। গরমে টিকতে না পেরে অনেকেই বাধ্য হয়ে এসি কিনছেন। কেউ বা কুলার ব্যবহার করছেন। কিন্তু সবার পক্ষে এসি বা কুলার ব্যবহার সম্ভব নয়। এদিকে গরমে ঘুমানোই দায়। এ পরিস্থিতিতে শরীরে ঠান্ডা রাখতে প্রাকৃতিক কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন- গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে জানলা বা দরজায় খসখসের পর্দা ঝোলানোর প্রচলন অনেক আগে থেকেই চলে আসছে। পর্দায় সামান্য পানি ছিটিয়ে দিলে সারা ঘরে এক সুগন্ধি ও স্নিগ্ধ পরিবেশ তৈরি হয়। প্রাকৃতিকভাবে ঘরের তাপমাত্রা কমাতে এই পদ্ধতি বেশ কার্যকর। বাইরে থেকে ফিরে ফ্রিজের ঠান্ডা পানি নয়, বরং মাটির কলসি বা মটকার পানি পান করার শান্তিই আলাদা।...