ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্ত্বা সালিশে উল্টো বাবাকে জরিমানা
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ৬৫ বছরের এক ব্যক্তির ধর্ষণের শিকার হয়েছে ১৫ বছরের কিশোরী। সাত মাসের অন্তঃসত্ত্বা ওই কিশোরীকে জোর করে হাসপাতালে নিয়ে গর্ভপাত করানো হয়। ঘটনা ধামাচাপা দিতে যুবদল ভাটিয়ারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ফয়জুল হকের উপস্থিতিতে সালিশ বসে। সালিশে ভুক্তভোগীর পরিবারকে এলাকাছাড়া করার হুমকি দিয়ে তার বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত মাহাবুবুল আলম ঘটনার পর থেকে পলাতক। এ ঘটনায় কিশোরীর বাবা চারজনকে আসামি করে গত সোমবার সীতাকুণ্ড মডেল থানায় মামলা করেছেন। নারী ও শিশু নির্যাতন আইনে করা মামলার আসামিরা হলেন– মাহাবুবুল আলম (প্রধান আসামি), ফয়জুল হক...