ট্রেনের চেইন টানায় রাবি শিক্ষার্থীকে হেনস্তা
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্টেশনে ট্রেন থামাতে চেইন টানাকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে ভ্রমণকালীন টিকিট পরীক্ষকের (টিটিই) বিরুদ্ধে। রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, নিয়ম ভঙ্গের অভিযোগে শিক্ষার্থীকে কোনো হেনস্তা করা হয়নি, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ন্যূনতম জরিমানা করে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার রাত ১১টায় সাগরদাঁড়ী এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী মৃণ্ময় চক্রবর্তী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বলেন, ‘কয়েক দিন ধরে সাগরদাঁড়ী ও তিতুমীর এক্সপ্রেস ট্রেন রাজশাহী বিশ্...