ঈদুল আজহা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও সিঅ্যান্ডএফ কার্যক্রম টানা ৮ দিন বন্ধ থাকবে। বুধবার সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আরিফ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপ এবং সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ মে থেকে ২ জুন ২০২৬ পর্যন্ত বন্দরের সকল আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় পাসপোর্ট ধারি যাত্রীদের বিষয়টি বিবেচনা করে ইমিগ্রেশন সেন্টার ও...