নেপাল-তিব্বতের বন্যার পেছনে জলবায়ু সংকট
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা সৃষ্টি করা হিমবাহ ও বরফধসের পেছনে সম্ভবত জলবায়ু পরিবর্তন ভূমিকা রেখেছে। সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এরই মধ্যে হিমালয়ের পর্বত ও হিমবাহের স্থিতিশীলতা কমছে। একই সঙ্গে বিশ্বজুড়ে পানিচক্রও ক্রমে অনিয়মিত হয়ে পড়ছে। গবেষণাটির অন্যতম সহলেখক এবং লন্ডনের ইম্পেরিয়াল কলেজের জলবায়ুবিদ ড. ফ্রিডেরিকে অটো বলেন, এখানে দুর্যোগের পূর্বপরিস্থিতি তৈরিতে মানুষের কর্মকাণ্ডজনিত জলবায়ু পরিবর্তন ভূমিকা রেখেছে। এ নিয়ে একেবারেই কোনো সন্দেহ নেই। বিশ্ব আবহাওয়া সংযোগ গবেষণার ওই প্রতিবেদনে বলা হয়েছে, এই দুর্যোগ ছিল একটি ‘সম্মিলিত ঘটনা’, যা...