জঙ্গল সলিমপুরে নাশকতার চেষ্টা চালালে ছাড় দেওয়া হবে না: পুলিশ সুপার
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ, র‌্যাব ও বিজিবি। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এ অভিযানে তিন বাহিনীর দেড় শতাধিক সদস্য অংশ নেন। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মাসুদ আলমের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তিনটি দলে ভাগ হয়ে দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান ও মহড়া চালান। অভিযান শেষে পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ভবিষ্যতে কোনো ধরনের নাশকতার চেষ্টা চালালে ছাড় দেওয়া হবে না। সন্ত্রাসীরা আবার সংগঠিত হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চলা অভিযানে বসতি স্থাপনকারীদের সঙ্গে কথা বলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের আশ্বস্ত করে বল...