ফেসবুক লাইভে লোক জড়ো করে বন কার্যালয়ে হামলা
সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বনরক্ষীদের গুলিতে নিহত আমিনুর রহমানের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার ময়নাতদন্ত শেষে শ্যামনগর উপজেলার সোরা গ্রামে তার লাশ দাফন করা হয়েছে। একই দিন তার পরিবারের খোঁজখবর নিয়েছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা। তবে আমিনুরের মৃত্যু ও সাতক্ষীরা রেঞ্জ কার্যালয়ে গ্রামবাসীর হামলার ঘটনায় কোনো মামলা হয়নি। অভিযোগ রয়েছে, সাতক্ষীরা রেঞ্জ কার্যালয়ে হামলার আগে স্থানীয়দের উস্কানি দেওয়া হয়। জামায়াতে ইসলামীর যুব বিভাগের গাবুরা ইউনিয়ন সভাপতি ইয়াছিন আরাফাত ফেসবুক লাইভে সবাইকে বন বিভাগের রেঞ্জ অফিসে জড়ো হওয়ার আহ্বান জানান। প্রায় সাত মি...