জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিতে আস্থা চরমোনাই পীরের
জুলাই সনদের বিষয়ে ইসলামী আন্দোলনের অবস্থান সম্পর্কে দলটির আমির সৈয়দ রেজাউল করীম বলেছেন, প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তাতে আস্থা রাখতে চাই। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিকে গোলামীর চুক্তি আখ্যায়িত করে তা বাতিলের দাবী করেন চরমোনাই পীর। সোমবার রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম এসব কথা বলা হয়েছেন। সভায় ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। সম্ভাব্য দুই প্রার্থী হলেন ঢাকা উত্তরে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর র...