ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে সহিষ্ণু সমাজ
ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসবার আকাঙ্ক্ষা থেকেই জুলাই গণঅভ্যুত্থানের সৃষ্টি। গুম, খুন, রাজনৈতিক দমন-পীড়ন, বাকস্বাধীনতা হরণসহ নিরাপত্তাহীনতায় মানুষ আইনের শাসনের সন্ধানে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু গণঅভ্যুত্থানের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলে বহু আকাঙ্ক্ষিত আইনের শাসন সোনার পাথরবাটি হয়েই থাকে। পরিবর্তে মব সন্ত্রাসসহ যত্রতত্র ট্যাগবাজি, দলীয়করণ ও গোষ্ঠীতন্ত্র জনসাধারণের জীবনে জেঁকে বসে। ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত সরকারের সময়ও আইনের শাসন দূরের পথ বলেই মনে হচ্ছে। শনিবার বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক আয়োজিত গোলটেবিল...