সিলেটেও সবুজ পিচ
মিরপুরে শুরুতেই সবুজ পিচের আতঙ্ক ছড়িয়ে ভয় দেখানো হয়েছিল পাকিস্তানকে। টেস্টের শেষ দিকে সেই পিচেই আগুন ঝরিয়েছিলেন নাহিদ রানা-তাসকিন আহমেদরা। দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানকে হারানোর সাক্ষী সেই বাইশ গজ। মিরপুরে অনুপ্রাণিত হয়ে এবার সিলেটও সেজেছে সবুজ পিচে। আজ বাদে কাল এই মাঠে সিরিজ জয়ের ম্যাচে নামবেন নাজমুল হোসেন শান্তরা। এর আগে গতকাল পর্যন্ত সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচে সবুজ ঘাসের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই টেস্টেও পেসারদের গতি, বাউন্স আর সুইং দিয়েই পাকিস্তানিদের নাস্তানাবুদ করার পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। এরই মধ্যে ঢাকা থেকে সিলেটে উড়ে গেছেন পিচ মাস্টার টমি হ...