টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা ইনস্টিটিউট করা হবে: ববি হাজ্জাজ
রাজধানীর শ্যামলীতে অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালকে শিগগিরই জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ববি হাজ্জাজ। তিনি বলেন, এ রূপান্তরের ফলে যক্ষ্মা রোগের চিকিৎসা ও নিয়ন্ত্রণের পাশাপাশি রোগ নির্ণয়, গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারিত হবে। একই সঙ্গে হাসপাতালের চিকিৎসাসেবার সক্ষমতাও বাড়বে। সোমবার ঢাকার শ্যামলীতে টিবি হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ববি হাজ্জাজ বলেন, যক্ষ্মা নিয়ন্ত্রণে হাসপাত...